ছবির ক্যাপশন:
সংকটময় মূহুর্তে সঠিক নেতৃত্বের বিকল্প নেই
দর্শনা অফিস: দর্শনায় কেরুজ তৈয়ব আলী সংগঠনের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে কেরুজ আনন্দ বাজার সংলগ্ন তৈয়ব আলী সংগঠনের দলীয় কার্যালয়ে সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও তৈয়ব আলী সংগঠনের প্রতিষ্ঠাতা তৈয়ব আলী উপস্থিত থেকে দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দোয়া ও সর্বাত্মক চেষ্টায় আমি পর পর দুইবার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি। আগামী কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনেও আমি সভাপতি পদপ্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশগ্রহন করবো। আপনারা বিগত দিনে আমার পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন বলে দাবি করি। আর এই ভালোবাসা ধরে রাখার জন্য আমি সকল শ্রমিক কর্মচারীদের সুবিধা আদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছি। আপনারা শ্রমিক ভায়েরা আমার পাশে থাকলে আমি বিগত দিনের মত আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। তাছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প প্রতিষ্ঠানের যে সংকটময় দিন এগিয়ে আসছে তাতে করে সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই আপনারা নগত অর্থ ও কোন কিছুর প্রলোভনে নিজেদের ভোট ও অস্তিত্বকে বিলিন করবেন না।
এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন- বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উপদেষ্ঠা ও সাবেক সভাপতি ও মোবারকগঞ্জ চিনিকলের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেরুজ সূর্যসেনা শ্রমজীবি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাসিম, অত্র ইউনিয়নের সহ-সভাপতি ফারুক আহম্মেদ, জয়েন্ট সেক্রেটারী খবির উদ্দীন, সাবেক জয়েন্ট সেক্রেটারী ইসমাইল হোসেন, সদস্য শরিফুল ইসলাম বাবর আলী, সুমন, সন্টু। আরো উপস্থিত ছিলেন- সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, আমির হোসেন, বজলুর রহমান, আবুল কালাম আজাদ প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন- শ্রমিক নেতা জুলফিকার হায়দার ও শফিকুল ইসলাম তরফদার সাবু।
