মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কর্মিসভা

আপলোড তারিখঃ 2018-11-25 ইং
মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কর্মিসভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের উদ্যোগে কর্মিসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইউপি সদস্য ছানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন বিপ্লব, সিঙ্গাপুরের স্বেচ্ছাসেবক লীগের কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোবহান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সহ-সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সাহাদত আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ। এসময় জেলা, শহর স্বেচ্ছাসেবক লীগ ও জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মোড়ে জেলা সেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের অফিস কার্যালয়ের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)