জীবননগর অফিস: জীবননগর বিষপান করে গৃহবধু জেসমিন আত্মহত্যা করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর হাসপাতলে নেয়ার পর তার মৃত্যু হয়। জানা গেছে, শনিবার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী জেসমিন খাতুন (১৯) পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্বামীর উপর অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নেয়া হলেই তার মৃত্যু হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবিন হেদায়েত সেতু জানান, গুরুত্বর অবস্থায় জেসমিনকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, উপজেলার বালিহুদা গ্রামের জেসমিন নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। এ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালে সাথে সাথে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। লাশটিকে পোস্টমর্ডামের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযোগ পায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
