মদনা ইউনিয়ন জামায়াত নেতা আবু বক্কর গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-11-24 ইং
মদনা ইউনিয়ন জামায়াত নেতা আবু বক্কর গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জামায়াত নেতা ও সাবেক আমীর আবু বক্কর সিদ্দিককে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার-মুজিবনগর সড়কের কলেজ মোড় নামক স্থানের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। এ অভিযান পরিচালনা করেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম ও এএসআই গোলাম রহমান সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত জামায়াত নেতাকে গতকালই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম জানান, নাশকতা মামলায় তাকে দর্শনা পুরাতন বাজারের জনতা পোল্ট্রি ফিডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক জামায়াত আমীর ও মদনা গ্রামের দক্ষিণপাড়ার শুকুর আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)