জীবননগরে মাদরাসার ছাত্র নিখোঁজ

আপলোড তারিখঃ 2018-11-24 ইং
জীবননগরে মাদরাসার ছাত্র নিখোঁজ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৫দিন যাবৎ মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে। জানা গেছে, জীবননগর উপজেলার সুবোলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সুবোলপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ আল মামুন (১৫) ৫ দিন যাবৎ নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ গত ১৯-১১-১৮ইং তারিখে নিজ বাড়ি সুবোলপুর থেকে সকালে বের হয়ে আর বাড়িতে না ফেরায় তার অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে তার পরিবারের পক্ষ গত বৃহস্পতিবার জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি বলেন- আব্দুল্লাহ নামের এক মাদরাসা ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়েছে বলে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এদিকে যদি কেউ আব্দুল্লার সন্ধান পায় তা হলে এই নাম্বারে ০১৯০২৩৩৬৬০৬ যোগাযোগের জন্য অনুরোধ করেছে তার পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)