দর্শনা অনির্বাণ থিয়েটার নাটক মঞ্চস্থ করবে ভারতে

আপলোড তারিখঃ 2018-11-24 ইং
দর্শনা অনির্বাণ থিয়েটার নাটক মঞ্চস্থ করবে ভারতে ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা অনির্বাণ থিয়েটারের একঝাঁক নাট্যকর্মী ভারতের তিনটি স্থানে জিষ্ণুযারা নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতের কলকাতার উদ্দেশ্যে গমন করবেন জানা গেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার অনির্বাণ থিয়েটার মঞ্চে ব্যাপক প্রস্তুতি ও নাটকের মহড়া দিতে দেখা যায়। দর্শনা অনির্বাণ থিয়েটারের ২৫ জন অভিনেতা ও কলা-কুশলীসহ ৩০ জনের একটি দল আগামী ৫ ডিসেম্বর ভারতে উদ্দেশ্যে রওনা হয়ে ৬ ডিসেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মঞ্চে ৭ ডিসেম্বর দমদম অজিতোশ মঞ্চ এবং ৮ ডিসেম্বর মহিত মিত্র মঞ্চে জিষ্ণুযারা নাটক পরিবেশন করে বাংলাদেশে ফিরে আসবে বলে অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক জানান। জিষ্ণুযারা নাটক সম্পর্কে নাটকের লেখক ও নাট্য নির্দেশক ও নাট্যজন আনোয়ার হোসেন বলেন- মুক্তিযুদ্ধ ও বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এবং স্বাধীনতার ৩৭ বছর পরও এদেশে এখনো প্রভাবশালী রাজাকার ও তাদের সন্তানরা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে তা এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। রাজনীতিতে অর্থ ব্যবহার ও তার প্রভাবে সাধারণ মানুষের মধ্যে দেশত্ববোধকে মুছে ফেলা হচ্ছে এবং সঠিক নেতৃত্ব শূন্য করা হচ্ছে, এ সব বিষয়ে নিয়ে নাটকটি রচনা করা হয়েছে। এ নাটকের আবহ সংগীতে আছেন ইসরাইল হোসেন খান টিটো, প্রভাষক সায়মুল হক টিপু, মামুন আল রাজি, বাংলা ঢোলে খাইরুল ইসলাম, বাঁশিতে আব্দুর রহমান। লাইটিং করেছেন রেজাউল করিম ও আবুল হোসেন। অভিনয়ে হাসমত কবির, মাহবুবুর রহমান মুকুল, মিরাজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, শামীম আজাদ, সাব্বির আলিম, মিলন, লিটন, টিটন, হাবিবুর রহমান, চুমকি, স্বপ্না, জগনাথ, পপি, পূর্বা ও অপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)