শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত

আপলোড তারিখঃ 2018-11-23 ইং
শৈলকুপায় বাসের ধাক্কায় পথচারী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বাসের ধাক্কায় তাহের মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাহের মন্ডল শেখপাড়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সকালে বৃদ্ধ তাহের মন্ডল বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)