চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2018-11-23 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
সিরাজুল সভাপতি ও মমিনুল সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৯ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় বেলা ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি পদে সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মমিনুল হক নির্বাচিত হয়েছে। যুগ্ম সম্পাদক পদে আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক পদে তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে কবির উদ্দিন, কার্যকরি সদস্য পদে নবিছদ্দিন, মজনুর রহমান, আবু বক্কর সিদ্দিক ও নাজিম উদ্দিন। নির্বাচনে সভাপতি পদে নিরাজুল ইসলাম ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুর রহমান ৬১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মমিনুল হক ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল বারী পেয়েছেন ৬১ ভোট। যুগ্ম সম্পাদক পদে আলমগীর হোসেন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মকলেছুর রহমান ৭০ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে তরিকুল ইসলাম ৮৪ রভাট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাইদুর রহমান কলি ৬৩ ভোট পেয়েছেন। জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে এ্যাড. আসাদুজ্জামান আসাদ দায়িত্ব পালন করেন। সদস্য হিসেবে ছিলেন এ্যাড. জামাল উদ্দিন ও আবু তালেব বিশ্বাস। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সভাপতি এ্যাড. নুরুল ইসলাম আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন। নবনির্বাচিত কমিটি আগামী দিনে সহকারী সমিতির উন্নয়নে যথায়থ পদক্ষেপ গ্রহন করবেন এই আশা প্রকাশ করেছেন। প্রসঙ্গত : গত ৪ নভেম্বর জেলা আইনজীবী সহকারী সমিতির তফশিল ঘোষনা করা হয়। ৭ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়া হয়। নবনির্বাচিত কমিটি ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)