চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

আপলোড তারিখঃ 2018-11-23 ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ইসলামিক প্রতিযোগীতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউটে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় তলা মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হামিদুল হক মুন্সী। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক মো. জহুরুল ইসলাম জীম। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)’র জীবনী আলোচনা করা হয় অনুষ্ঠানে। বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. শরিফুজজামান চৌধুরী, মো. মাসুদ রানা প্রমূখ। দোয়া পরিচালনা করেন ইনস্টিটিউটের শিক্ষক মো. সেলিম রেজা। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিতুদহ প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উদ্যেগে গত বুধবার দুপুর ২টায় পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পবিত্র সীরাতুন্নবী (সা.) ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের ক্বিরআত, আযান, হামদ-নাত, কবিতা ও মহানবী (সা:) এর জীবন বৃত্তান্ত নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুইটি গ্রুপের অংশগ্রহন করে। ইসলামী প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. ফকির মোহাম্মদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী ইউপি সচিব ফয়জুর রহমান, কোষাধক্ষ্য ও বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, হিজলগাড়ী বাজার জামে মসজিদের ইমাম মেহের আলী, মুয়াজ্জিন আব্দুল খালেকসহ এলাকার সুধীজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হুসাইন ও শিক্ষক আব্দুস সালাম। বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এসেছে তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল। এই দিনটিই ঈদে মিলাদুন্নবী (সা.) হিসাবে পালন করেন সারা বিশ্বের মুসলমানেরা। এই দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ, সহকারি প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা দাউদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম স্বপন। `` বারাদী প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে গত বুধবার সকাল ৯টার সময় হজরত মুহম্মদ (সা.) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি শামিম ফেরদৌস বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সোহেল রানা, সহকারি শিক্ষক আ. সামাদ, কামাল, মোখলেছ, মোস্তাফিজুর রহমান ও সহকারি শিক্ষিকা সাথি, নাছিমা শিখা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)