ছবির ক্যাপশন:
১৯২ লিটার ডিজেল ও গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলা বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ডিজেল ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের মালিয়াপাড়া নামক স্থান হতে ১৯২ লিটার বাংলাদেশী ডিজেল, ১টি বেরেল এবং ১টি জারিকেন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৫৪০ টাকা। এদিকে, একইদিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের আমবাগান নামক স্থান হতে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত ডিজেল কাস্টমস অফিসে এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
