চুয়াডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রেস বিফ্রিংয়ে ডিসি গোপাল চন্দ্র দাস

আপলোড তারিখঃ 2018-11-23 ইং
চুয়াডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রেস বিফ্রিংয়ে ডিসি গোপাল চন্দ্র দাস ছবির ক্যাপশন:
মানসম্মত স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করতে হবে নিজস্ব প্রতিবেদক: `প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি` স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খাঁন। প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, সেবা সপ্তাহে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচারণার দিকটিকে বিশেষ গুরুত্ব সহকারে সকলেই দেখবেন। পরিবার পরিকল্পনা ও ছোট পরিবারের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে সারা বছরই পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম সঠিকভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছায় সে বিষয়টি খেয়াল রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, ২০২২ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ১০৫ এ (প্রতি লাখ জীবিত জন্ম) কমিয়ে আনার লক্ষ্যে চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ ছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০ এ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়া হচ্ছে। এই সেবা সপ্তাহে প্রতিদিন মাঠ পর্যায়ের প্রতিটি সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনার স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণ লজিস্টিকস, অপারেটিং সার্জন, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। সকল সক্ষম দম্পতিদের মাঝে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির সহজ সুযোগ সৃষ্টি করা যায় তবে কর্মসূচিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অনেকাংশেই উত্তরণ করা সম্ভব। এজন্য আমাদের মানসম্মত স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করতে হবে। `প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তি পরিবার-পরিকল্পনা নিশ্চিত করি` এই শ্লোগান নিয়ে সারা দেশের মত আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চুয়াডাঙ্গাও সেবা সপ্তাহের কর্মসূচি পালিত হবে বলে প্রেস ব্রিফিংএ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)