মহেশপুরে ধর্ষণ মামলার আসামী জহিরুল আটক

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
মহেশপুরে ধর্ষণ মামলার আসামী জহিরুল আটক ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জোনাকী (১৪) ধর্ষণ মামলার আসামী জহিরুল ইসলামকে (৪০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গত সোমবার সকালে উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের ঢাকাপাড়া থেকে তাকে আটক করা হয়। জানা যায়, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম গোপন সংবাদে জানতে পারে বাগানমাঠ গ্রামের জোনাকী ধর্ষণের প্রধান আসামী জহিরুল ইসলাম উপজেলার নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রাম ঢাকাপাড়ায় এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির দিকনির্দেশনায় এসআই কাঞ্চন মিয়া, এএসআই আছমত আলী ও সাইফুদ্দীন নামের এক কনস্টেবল মাইলবাড়ীয়া গ্রাম ঢাকাপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত জহিরুল ইসলাম উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির বাগানমাঠ গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ জানায়, জহিরুলের সাথে থাকা তিন সহযোগিকেও আটকের জোর তৎপরতা চলছে। উল্লেখ্য, গত ২রা মার্চ জহিরুল ইসলাম তার ৩ সহযোগীর সহযোগীতায় জোনাকী খাতুনকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে বিভিন্ন পন্থায় একের পর এক জিম্মি করে ধর্ষণ করে। এছাড়া ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)