আলমডাঙ্গার আসানখালিতে সড়ক দুর্ঘটনায় আহত ২

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
আলমডাঙ্গার আসানখালিতে সড়ক দুর্ঘটনায় আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামে আলমসাধুর চাকা ভেঙ্গে চালক ও তার সহযোগী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর এলাকার সবুজপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সিয়াম (১৬) এবং দামুড়হুদা উপজেলা বিষ্ণপুর গ্রামের উত্তরপাড়ার মহিদুলের ছেলে সালাম (১৮)। জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি কোম্পানির কিছু মালামাল নিয়ে আলমসাধুযোগে আসমানখালি যাচ্ছিল তারা। পথিমধ্যে হাটবোয়ালিয়া নামক স্থানে পৌছালে চলন্ত অবস্থায় আলমসাধুর চাকা ভেঙ্গে যায়। এময় গাড়িতে থাকা চালক ও তার সহযোগী গুরুত্বর আহত হয়। তৎক্ষণাত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)