অস্ত্র ও গাঁজাসহ মাদকব্যবসায়ী হান্নান আটক

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
অস্ত্র ও গাঁজাসহ মাদকব্যবসায়ী হান্নান আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা গাংনী অফিস: গাংনী উপজেলার করমদি খুশির বিল কবরস্থানের পাশ থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ আব্দুল হান্নান নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। আব্দুল হান্নান করমদি গ্রামের আফেল উদ্দিনের ছেলে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, একজন চোরাকারবারী সীমান্ত এলাকা থেকে মাদক পাচার করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪ কেজি ৪শ’ গ্রাম গাজা ও একটি দেশীয় লেদ মেশিনে তৈরী ওয়ান শুটারগান জব্দ করা হয়। আটক আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)