চুয়াডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী উদযাপনের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
চুয়াডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী উদযাপনের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
হজরত মুহাম্মদ (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে হযরত মুহাম্মদ (সাঃ) শীর্ষক সেমিনার ওয়াজ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় চুয়াড়াঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহম্মদ (সাঃ)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হজরত মুহম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা প্রতিবছরই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। সভায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ্ব মাওলানা মীর জান্নাত আলী। বিশেষ অতিথি ছিলেন দৌলতদিয়াড় মার্কাজ মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। এছাড়াও জেলার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)