চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়া থেকে ফেনসিডিলসহ শিউলি আক্তার মুন্নি (৩০) নামে এক নারীকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার জনৈক সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকলে সবুজের বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দীউনের স্ত্রী শিউলি আক্তার মুন্নিকে আটক করে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করলে থানা পুলিশ গতকালই তাকে আদালতে প্রেরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)