মুজিবনগর অফিস: `শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্ব দার` প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স’র উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার সময় গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র আয়োজনে বল্লভপুর প্রজেক্ট অফিস চত্ত্বর থেকে সিডিপি’র এডি অফিসার সুমন ডাইস’র নেতৃত্বে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ়্য র্যালি বের করা। হয় র্যালিটি বাইসাইকেল ও ভ্যান গাড়ীর মাধ্যমে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে বেলা সাড়ে ৩টা সময় সিডিপি’র এডি অফিসার সুমন ডাইস’র সভাপতিত্বে এবং ইপি অফিসার ঝর্ণা খাতুনের সঞ্চালনায় গুডনেইবার্স বল্লভপুর প্রজেক্ট অফিস চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, গুডনেইবার্স’র মেডিকেল অফিসার বাপ্পা আদিত্য গাইন, গুডনেইবার্স’র হেলথ অফিসার শরিফুল ইসলাম, সিডিসি সভাপতি রেহেনা খাতুন, শিশু পরিষদ সভাপতি কবিতা আক্তারসহ গুডনেইবার্স মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট অফিস শিক্ষার্থী, সিআরসি সদস্য, ড্রিম শিক্ষক কো-অপারেটিভ সদস্য, সিপিসি সদস্য, এবং কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে বিশ্ব শিশু দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও গুডনেইবার্স’র শিশু পরিষদের অংশগ্রহনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু অধিকার বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়।
