সুইট হোটেল মালিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
সুইট হোটেল মালিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের ঐহিত্যবাহী সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালুর স্ত্রী শিল্পী খাতুন (৪০) আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গত মঙ্গলবার সকালে শহরের ব্যাপারীপাড়ার বাসায় গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সিস্টার নুরজাহান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আসার পর রোগী খুব অস্থিরতা ছিল। তাকে ঢাকায় রেফার্ড করার কথা শুনেছি। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মিথিলা জানান, সকালে ব্যাপারীপাড়ার আবিদুর রহমান লালুর স্ত্রী শিল্পী খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের কারণে শহরের বিশষ্ট ব্যবসায়ী লালুর স্ত্রী শিল্পী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রতিবেশিরা জানান। তবে পুলিশ এ ব্যাপারে কিছুই জানেন না বলে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল আলীম মঙ্গলবার বিকালে সংবাদ মাধ্যমকে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)