আলমডাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধ রক্তাক্ত জখম

আপলোড তারিখঃ 2018-11-21 ইং
আলমডাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধ রক্তাক্ত জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ি ইউনিয়নের গৌরিহাতি গ্রামে আবু তাহের (৬০) নামের এক বৃদ্ধ পাগলা কুকুরের কামড়ে রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বৃদ্ধ আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ি ইউনিয়নের গৌরিহাতি গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে। জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে বৃদ্ধ আবু তাহের নামাজ পড়ে নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি পাগলা কুকুর তার পায়ে কামড়ে মাংস তুলে নেয়। পরে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসলে কুকুরটি পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম হওয়া বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)