কার্পাসডাঙ্গায় নেতাকর্মীদের সাথে এমপি টগরের আকস্মিক সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2018-11-20 ইং
কার্পাসডাঙ্গায় নেতাকর্মীদের সাথে এমপি টগরের আকস্মিক সাক্ষাৎ ছবির ক্যাপশন:
নৌকার প্রতীকের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ার আহ্বান কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নেতাকর্মীদের সাথে আকস্মিক সৌজন্য সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা অওয়ামী লীগের সহ-সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হাজী আলী আজগর টগর। গতকাল সোমবার দুপুর ১টার দিকে তিনি ওই সৌজন্য সাক্ষাৎ করেন। জানা যায়, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংঠনের নেতৃবৃন্দের সাথে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে সৌজন্য সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। এসময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে প্রতিটি বাড়ি, পাড়া মহল্লায় নৌকার পক্ষে ঝাঁপিয়ে পড়ে আবারো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে ভোট চাইতে মাঠে নেমে পড়ার নির্দেশনা দেন নেতাকর্মীদের। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহ-সভাপতি সহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকুর রহমান শাফিক মাষ্টার, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, জেলা কৃষকলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা মিয়াজান, ফকির, রমজান, আশাদুল, সমির, মন্টু মেম্বর, এছাড়া আরো উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বর, সহ-সভাপতি মজিবার রহমান, সাধারন সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, অর্থ-বিষয়ক সম্পাদক শফিউদ্দীন বাবু, যুবলীগ নেতা আক্তারুল, জাফর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সহ-সভাপতি তুহিন এ্যারিয়েন, সাধারন সম্পাদক সানাউল কবির, শিরিন শেখ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাজ্জাদ, সাজ্জাদ-২, রকিবুল, ফরহাদ, সাদিক, শাহীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)