ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মারামারি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আ. লতিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আ. লতিফ আদালতে আত্মসর্ম্পন করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আ. লতিফ গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের সাকের আলীর ছেলে। গত বছর গ্রাম্য একটি সংঘর্ষের মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেলা দেন।
