জাসদ নেতা এম সবেদ আলীর মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড তারিখঃ 2018-11-20 ইং
জাসদ নেতা এম সবেদ আলীর মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনে জাসদ মনোনীত প্রার্থী জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বিকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাহাত মান্নানের নিকট থেকে জাসদ মনোনীত প্রার্থী এম সবেদ আলী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আক্কাস আলী, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী আশা, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, শ্রমিক নেতা ছের আলী, উপজেলা জাসদের নেতা সাজ্জাদ হোসেন, ইসমাইল হোসেন ফ্যালা। সহকারী রিটার্নিং অফিসার রাহাত মান্নানের সাথে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমান, নির্বাচন অফিস সহকারী রুহুল আমীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)