ঝিনাইদহে দু’দিনে ৪৮ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-11-20 ইং
ঝিনাইদহে দু’দিনে ৪৮ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা পুলিশের অভিযানে সোমবার ৪৮ জন গ্রেফতার হয়েছে। গত রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত সারা জেলা থেকে ৪৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঝিনাইদহ ডিএসবি। ডিএসবির এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে জেলাব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৪৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭জন, হরিণাকুন্ডুতে ৩, কোটচাঁদপুরে ৭, শৈলকুপায় ৮, মহেশপুরে ৬, কালীগঞ্জে ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কোন রাজনৈতিক নেতাকর্মী নেই বলেও পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোন রাজনৈতিক হয়রানীর জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। কেবল নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মসিউর রহমান মুঠোফোনে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, সদর উপজেলার ডাকবাংলা ও হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তারা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর পুলিশের এ ধরণের অভিযান সম্পূর্ণ বেআইনী বলেও তিনি দাবী করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)