গাংনীতে প্রশাসনের সাথে নাগরিক প্রতিনিধিদের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2018-11-20 ইং
গাংনীতে প্রশাসনের সাথে নাগরিক প্রতিনিধিদের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: স্থানীয় পর্যায়ে সরকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের সাথে স্থানীয় নাগরিক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় গাংনী উপজেলার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগা খান ফাউন্ডেশন ও রিজওয়ান আদিতা ফাউন্ডেশনের সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ। বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র নবীরুদ্দীন, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। এ সময় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী অঞ্চল সমন্বয়কারী হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর ইউনিয়ন সমন্বয়কারী যথাক্রমে-গোলাম আম্বিয়া, আহসান হাবিব ও আসাদুজ্জামান আসাদ। সভার প্রথমে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও আখা খান ফাউন্ডেশন এবং রিজওয়ান আদিতা ফাউন্ডেশন পরিচালিত স্থানীয় স্বেচ্ছাব্রতি নেতাদের কার্যক্রমের চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)