চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩

আপলোড তারিখঃ 2018-11-20 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন, জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে বাবর আলী (৪০), একই গ্রামের সাকের আলীর ছেলে আমীর হোসেন (৪৭), এবং আলমডাঙ্গা উপজেলা খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ইকরামুলের মেয়ে সুরাইয়া (৭)। জানা যায়, গতকাল সোমবার জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে বাবর আলী (চালক) মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দর্শনা রেলগেটের কাছে এসে এক আলমসাধুর সাথে ধাক্কা খায়। এতে তিনি আহত হন এবং তার পিছনে বসে থাকা একই গ্রামের সাকের আলীর ছেলে আমীর হোসেনের ডান পা টি ভেঙ্গে যায় এবং তিনি গুরুতর আহত হন। দর্শনার স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ইকরামুলের মেয়ে সুরাইয়া বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে শিশু সুরাইয়া গুরুতর আহত হয়। তার পরিবারের সদস্যরা তৎক্ষণাত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সুরাইয়ার অবস্থা খুব আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)