মেহেরপুরের গাংনীর কৃষক মহাসিন আলী হত্যা মামলার রায়

আপলোড তারিখঃ 2018-11-19 ইং
মেহেরপুরের গাংনীর কৃষক মহাসিন আলী হত্যা মামলার রায় ছবির ক্যাপশন:
একজনের আমৃত্যু ও দু’জনের যাবজ্জীন জেল মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের কৃষক মহাসিন আলীকে হত্যার দায়ে রিপন আলীর আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং তার বড় বোন জাহানারা ও ছোট ভাই সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ওই আদেশ দেন। একই সঙ্গে অন্য একটি ধারায় রিপন আলীর ২ বছর এবং জাহানারা ও সুমনের ২বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। মামলার অপর আসামি শাহান আলীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে ২৬ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আড়পাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহাসিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মতিয়ার রহমান বাদি হয়ে মোট চারজনকে আসামিকে করে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই সৈয়দ ইকবাল হোসেন প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এতে ৩ ভাই বোনকে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে শহিদুল ইসলাম ও আসাদুল আযম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)