হরিণাকুন্ডু কিশোরীর শ্লীলতাহানী!

আপলোড তারিখঃ 2018-11-19 ইং
হরিণাকুন্ডু কিশোরীর শ্লীলতাহানী! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ হরিণাকু-ুতে ১৫ বছরের কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হরিণাকু-ু থানায় অভিযোগ দিয়েছে প্রেমিক এমিলের বিরুদ্ধে। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ে না করায় মেয়েটি অভিযোগ করেছে। থানা সূত্রে বলা হয়েছে, ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা ভাবির বাসায় বেড়াতে আসার পথে বৈডাঙ্গা বাজারের পাশে কেষ্টপুর গ্রামের রফি মিয়ার ছেলে এমিল (২৩) এবং একই গ্রামের জামাল মিয়ার ছেলে (২০) জনৈক সাহাবুলের সহযোগিতায় বৈডাঙ্গা বাজারে ওই কিশোরীর শ্লীলতাহানী ঘটায়। অভিযুক্ত এমিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন মেয়েটি আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডুর দৌলতপুর ইউনিয়নের মেম্বর আফজাল মিয়া বলেন, মেয়ে খুবই গরীব ঘরের। এমিল তার সাথে যে কাজ টা করেছে তার জন্য আমরা সামাজিক ভাবে একটা সালিশ করে এমিল এবং মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করি। কিন্তু এমিল বিষয় টা মেনে নিতে অস্বীকার করে। হরিণাকুন্ডু থানার সেকেন্ড অফিসার সরোয়ার মিয়া বলেন, মেয়ে এবং তার পরিবার থানায় অভিযোগ করেছেন যা তদন্ত করে দেখা হচ্ছে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটি ধর্ষন নয় শ্লিলতাহানী পর্যায়ে। ছেলেটা ট্রাক ড্রাইভার। মেয়েটার সাথে সম্পর্ক ছিল। ঘটনার দিন কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)