আলমডাঙ্গায় পুলিশের অভিযানে দু’চাঁদাবাজ আটক

আপলোড তারিখঃ 2018-11-19 ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে দু’চাঁদাবাজ আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ভাংবাড়িয়া থেকে দু’জন চিহ্নিত চাঁদাবাজ আটক করেছে। গতকাল তাদের নিজ বাড়ী থেকে তাদের আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া গ্রামের মৃত সোবহান মন্ডলের ছেলে কামাল মন্ডল (৩০) ও একই গ্রামের আকমল মন্ডলের ছেলে মকরুম মন্ডল (৩২) বেশ কিছুদিন থেকে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে চলেছে। ০েমাবাইল ফোনে হুমকি দিয়ে কারো কাছে ১ লাখ, কারো কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। জীবনের ভয়ে কেউ কেউ চাঁদা দিতে ব্যাধ্য হয়ে টাকা দিচ্ছে। এরই একপর্যায়ে গোপন সংবাদ পেয়ে গতকাল রবিবার ভাংবাড়িয়া পুলিশের আইসি থানার এসআই আশিক সঙ্গিয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে চাঁদাবাজ কামাল ও মকরুমকে আটক করে। গতকালই তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)