শীতের আগমনে লেপ তৈরিতে ব্যস্ত ধুনুরিরা

আপলোড তারিখঃ 2018-11-19 ইং
শীতের আগমনে লেপ তৈরিতে ব্যস্ত ধুনুরিরা ছবির ক্যাপশন:
তৌহিদ তুহিন/রোকনুজ্জামান রোকন: শীতের শুরুতে চুয়াডাঙ্গায় বাতাস বইছে ও আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। জনজীবনে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে বাতাস বইছে আর গভীর রাত থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। সাধারণ মানুষ শীত থেকে রক্ষা পেতে আগেই লেপ তৈরির দোকানে গুলোতে আসছেন এবং তুলার লেপ তৈরির জন্য অর্ডার দিচ্ছেন। লেপ তৈরির কারিগর ধুনুরিরা এখন ব্যস্ত সময় পার করছেন। সিঙ্গেল একটি লেপ কভারসহ ১ হাজার থেকে ১২শ’ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। ডাবল লেপের দাম নেয়া হচ্ছে ১৫শ’ থেকে ১৮শ’ টাকা পর্যন্ত। সাধারণ মানুষ বলছে, তুলার তৈরি লেপ ব্যবহার করলে দ্রুত গরম অনুভূত হওয়ায় শীত থেকে রক্ষা পাওয়া যায়। লেপ তৈরির খরচ তুলনামূলক কম। চুয়াডাঙ্গা জেলা শহরসহ ৪ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে শীত অনুভূত হয়। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য লেপ তৈরি করছেন তারা। লেপ তৈরির দোকানিরা বলছেন, শীত পড়ায় সাধারণ মানুষ লেপ তৈরি করছেন। লেপ তৈরির অর্ডার পাচ্ছি বেশি। লেপের আকার ভেদে ক্রেতাদের কাছ থেকে দাম নেয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫টি লেপ তৈরির অর্ডার আসছে। কিন্তু ধুনুরিরা ৭-৮ টি লেপ তৈরি করছেন। লেপ তৈরির ধুনুরিরা বলছেন, বছরের অন্য সময়ের চাইতে শীতের তিন মাস লেপ তৈরির কাজ কয়েকগুণ বেড়ে যায়। এসময় নাওয়া-খাওয়ার সময় পাওয়া বেশ কঠিন। অর্ডার অনুযায়ি দ্রুত লেপ তৈরি করতে হয়। যা সাধারণ মানুষের কাছে নির্দিষ্ট সময়ে সরবরাহ করা যায়। কাজ ভাল হওয়ায় প্রতিদিন গড়ে ৭শ’ থেকে ৮শ’ টাকার বেশি আয় হচ্ছে তাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)