চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানালো নবনির্বাচিত ডিএফএর কমিটি

আপলোড তারিখঃ 2018-11-19 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানালো নবনির্বাচিত ডিএফএর কমিটি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডিএফএর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাত করেন কমিটির নেতৃবৃন্দ। কমিটির সকলকে জেলা প্রশাসকের সাথে পরিচয় পর্ব শেষে করেন নবনির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু। পরে কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, শুনেছি অতীতে ফুটবলে চুয়াডাঙ্গার একটি গৌরব উজ্জ¦ল দিক ছিল। সেই গৌরব উজ্জ্বল দিক ফিরে পেতে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব নিতে হবে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক হিসেবে যতটুকু করার দরকার আমি ততটুকু করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, ডিএফএর নির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহ-সভাপতি ইমরান হুসাইন, সহ-সভাপতি-২ রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, কোষাধ্যক্ষ এ নাসির জোয়ার্দ্দার (টেংরা মিয়া), কার্যকরি সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, বদর উদ্দিন খান, হাফিজুর রহমান লিটন, হামিদুর রহমান সন্টু, এম নুরুন্নবী, খন্দকার টুটুল, মাসুদুর রহমান, নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)