দামুড়হুদায় ভাইয়ের হাসুয়ার কোপে ভাই জখম

আপলোড তারিখঃ 2018-11-18 ইং
দামুড়হুদায় ভাইয়ের হাসুয়ার কোপে ভাই জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ঝন্টু (৩২) গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ঝন্টু দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের পূর্বপাড়ার আব্দুর রহিমের ছেলে। জানা যায়, ঝন্টু ও তার বড় ভাই লাল্টু গোপালখালি মাঠে ধান বাঁধতে যায়। এসময় বরজের খড়ি নেয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বড় ভাই লাল্টুর হাতে থাকা একটি হাসুয়া দিয়ে ঝন্টুর বাম কাঁধে ও কব্জিতে কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় সুযোগ বুঝে বড় ভাই লাল্টু ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে পরিবারের সদস্যরা আহত ঝন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)