খাড়াগোদা ও গড়াইটুপি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

আপলোড তারিখঃ 2018-11-18 ইং
খাড়াগোদা ও গড়াইটুপি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ছবির ক্যাপশন:
দুই দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা তিতুহদ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের খাড়াগোদা বাজার ও গড়াইটুপি বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন পরিচালনায় সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বেশ কয়েকটা বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পেট্রোল বিক্রির অনুমতি ছাড়াই পেট্রোল বিক্রি করায় একই ইউনিয়নের খাড়াগোদা বাজারের গৌতম জুয়েলার্সকে ৩ হাজার টাকা ও গড়াইটুপি বাজারের খাইরুল মেশিনারীজেকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এসময় তিনি বলেন, খোলা বাজারে পেট্রোল বিক্রির কোন অনুমতি নেই। পরবর্তীতে যদি এভাবে পেট্রোল বিক্রি করে তাহলে জরিমানার পাশাপাশি শাস্তি ভোগ করতে হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)