দামুড়হুদা উপজেলা ওয়ার্কার্স পার্টির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বোয়ালমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দামুড়হুদা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মরহুম কমরেড মাসুম আলী খানসহ এলাকার প্রয়াত কমরেডগণের স্মরণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক সমিতির দামুড়হুদা উপজেলা কমিটির সহ-সভাপতি কমরেড মঈনদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি কমরেড সিরাজুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম মাষ্টার, যুব মৈত্রীর জেলা সভাপতি মামুন-অর-রশিদ, ওয়ার্কার্স পার্টির দামুড়হুদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জমাত আলি, সদস্য ইউনুচ আলি শান্তি। বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের কমরেড আনসার আলি, আব্দুস সামাদ, লাল্টু, কাশেম, হুদা প্রমূখ। কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালমারি মসজিদের ইমাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা কমিটির নেতা কমরেড ওয়াহেদ আলি। (প্রেস বিজ্ঞপ্তি)
