চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আলুকদিয়ার আজিজুল আটক

আপলোড তারিখঃ 2018-11-17 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ আলুকদিয়ার আজিজুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার আজিজুলকে প্যাথেডিনসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে দৌলতদিয়াড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালায়। এসময় সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার মৃত কাশেম মন্ডলের ছেলে আজিজুল হককে (৩০) গ্রেফতার করে। উদ্ধার করে ৬পিস প্যাথেডিন ইনজেকশন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)