চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৫

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৫ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- রায়পুর ইউনিয়নের আব্দুল বারির ছেলে সুজন (৪০), ভাঙবাড়িয়া ইউনিয়নের ভগাইল বগাদি গ্রামের মৃত উকিল আলীর ছেলে মিনাল (৪০), নতিডাঙ্গা নিমতলা গ্রামের রবিউলের ছেলে রুবেল (২০), আলমডাঙ্গা সদর উপজেলার বেলগাছি মোল্লাপাড়ার মুক্তার হোসেনের ছেলে সবুজ (১৭) এবং আলমডাঙ্গার খাঁসকররা গ্রামের রবিউল ইসলামের ছেলে শামীম রেজা (২০)। তাদের সকলকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাংবাড়িয়া বগাদি নামক স্থানে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে আলমসাধু চালক মিনাল ও মোটরসাইকেল আরোহী সুজন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ ঘোলদাড়ি সড়কে জেহালা নামক স্থানে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী রুবেল ও সবুজ গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, গতকাল দুপুর ২টার দিকে আলমডাঙ্গার খাঁসকররা বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পাখিভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই খাঁসকররার পূর্বপাড়ার রবিউল ইসলামের ছেলে শামীম রেজা গুরুতর আহত হন। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)