আলমডাঙ্গার বলিয়ারপুরে মা ও মেয়েকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
আলমডাঙ্গার বলিয়ারপুরে মা ও মেয়েকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ বলিয়ারপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জখম মা ও মেয়েকে তার পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার নাগদাহ বলিয়ারপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী আছিয়া (৫০) ও তার মেয়ে আদরি (৩৫)। জানা যায়, নাগদাহ বলিয়ারপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে আদরি ও তার ছোট বোন কুটিলা’র (২৫) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কুটিলা বিরক্ত হয়ে একই গ্রামের পঁচা মোল্লার ছেলে শাহাবুলকে (৩২) ডেকে নিয়ে আসে। শাহাবুল আদরিকে হঠাৎ গালিগালাজ করতে শুরু করে এবং কাঠের বাটাম দিয়ে মারতে থাকে। এসময় আদরির মা আছিয়া তাদেরকে থামানোর চেষ্টা করলে শাহাবুল তাকেও মারতে থাকে। এতে আছিয়ার বাম হাতের বাহুর হাড়টি ভেঙ্গে যায় এবং তারা গুরুতর আহত হন। তার পরিবারের সদস্যরা তৎক্ষণাত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)