ঝিনাইদহে ৪৮ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
ঝিনাইদহে ৪৮ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: তিন দিন বিরতির পর আবার অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা জেলা থেকে ৪৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঝিনাইদহ ডিএসবি। ডিএসবির এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, জেলাব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৪৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ জন, হরিণাকুন্ডুতে ৩, কোটচাঁদপুরে ৫, শৈলকুপায় ১২, মহেশপুরে ৫, কালীগঞ্জে ৬ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোন রাজনৈতিক হয়রানির জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। কেবল নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অভিযানের নামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। ভোটের তারিখ ঘোষনার পর এ ধরণের অভিযান সম্পুর্ন বেআইনী। ভোটের রাজনীতি থেকে দুরে রাখার জন্য এই কৌশল বলে তারা উল্লেখ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)