আলমডাঙ্গায় ধান আদায়ের সময় মোবাইল চুরি : আটক-৪

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
আলমডাঙ্গায় ধান আদায়ের সময় মোবাইল চুরি : আটক-৪ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের হারকান্দি গ্রামে দর্শনা আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার নামে ধান আদায়ের সময় রিয়াদের বাড়ি থেকে ৪ জন ব্যক্তি মোবাইল চুরি করে পালানোর সময় সাধারণ জনতার হাতে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয়রা আটক করে পরে পুলিশের নিকট সোর্পদ করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা আইলহাঁস ইউনিয়নের হারকান্দী গ্রামে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনার আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার নামে টাকা ও চলতি মৌসুমে আবাদী ধান আদায় করতে আসে। দুপুরে হারকান্দি গ্রামের আবুল হাসানের ছেলে রিয়াদের বাড়িতে ধান নিতে গেলে বাড়ির বারান্দায় থাকা নোকিয়া মোবাইল চুরি করে। পরে চুরি করে দ্রুত পালানোর সময় রিয়াদের ফোন তাদের নিকট বাজতে থাকে। এসময় রিয়াদের পরিবারের লোকজন চিৎকার করলে তাদের নিকট থেকে নোকিয়া ফোন উদ্ধার করে। আটকৃত ব্যক্তিরা হলো- জীবননগর থানার আন্দুলবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মকছেদ আলী, আনছারবাড়িয়া গ্রামের মৃত সেলিম রানার ছেলে সোহাগ রানা, কুলতলা গ্রামের ইচাহকের ছেলে হুসাইন, মৃত আপেল মন্ডলের ছেলে ছমির আলী। তাদের আটক করে ঘোলদাড়ি ফাঁড়ি ইনচার্জ ইসলামের নিকট তুলে দেয়। পরে তাদের আলমডাঙ্গা থানা হেফাজতে সোর্পদ করে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)