মেহেরপুরে মাদক মামলায় ৩ ব্যক্তির ৩ বছর করে সশ্রম কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
মেহেরপুরে মাদক মামলায় ৩ ব্যক্তির ৩ বছর করে সশ্রম কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় লাবলু, আরিফুল ও জামাল নামের ৩ ব্যক্তিকে ৩ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত লাবলু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে, আরিফুল তেঁতুলবাড়িয়া গ্রামের সলেমান আলীর ছেলে ও জামাল ছাতিয়ান গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০১৫ সালের ২৬ মে মেহেরপুর ডিবি’র একটি দল গোপন সূত্রে খবর পেয়ে গাংনী উপজেলার বামুন্দী সাহেবনগর সড়ক থেকে ঢাকা মেট্রো-চ-৫১-৩৩৩৩ মাইক্রো তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩৭। জি আর কেস নং ১৭০/১৫। স্পেশাল ট্রাইব্যুনালে কেস নং ৬৭/১৫। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি এম এম রুস্তম আলী ও আসামী পক্ষের মিনা পাল আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)