মেহেরপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের জেল

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
মেহেরপুরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত হাফিজুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইয়ানবীর ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০০৯ সালের ২২ শে মার্চ গাংনী র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে খাসমহল গ্রামের হাফিজুল ইসলামের বাড়ি তল্লাশী চালিয়ে দেশি তৈরী ১টি এলজি শুটারগান উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৬। জি আর কেস নং ১০৫/৯। স্পেশাল ট্রাইব্যুনালে কেস নং ৩৬/৯। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি এমএম রুস্তম আলী এবং আসামী পক্ষের এ্যাড. খন্দকার একরামুল হক হিরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)