মেহেরপুরে জাল টাকা রাখায় এক ব্যক্তির ৭ বছরের জেল

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
মেহেরপুরে জাল টাকা রাখায় এক ব্যক্তির ৭ বছরের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জাল টাকা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদন্ড এং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক তাজুল ইসলাম ওই রায় দেন। সাজাপ্রাপ্ত আক্তার হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০১০ সালের ৯ জুন ডিবি পুলিশের একটি দল আক্তার হোসেনকে আটক করে তার কাছ থেকে ৮টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৬। জি আর কেস নং ২৭২/১০। স্পেশাল ট্রাইব্যুনালে কেস নং ২২/১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭জন সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি এমএম রুস্তম আলী এবং আসামী পক্ষের এ্যাড. মিয়াজন আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)