আলমডাঙ্গার নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
আলমডাঙ্গার নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের বদরউদ্দিন (৪৮) নামের এক জামায়াত কর্মিকে নাশতকার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সে ডাউকি ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আনন্দধাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ডাউকি ইউনিয়ন পরিষদের মেম্বার বদরউদ্দিন কালিদাসপুর এলাকার নাশকতা মামলার আসামী। বৃহস্পতিবার তাকে ওই মামলার আসামী হিসেবে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)