দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-11-16 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:
ফেন্সিডিল গাঁজাসহ বিভিন্ন কসমেটিক্স সামগ্রী উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার পৃথক স্থানে পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর গ্রাম থেকে ৪টি শাড়ী, ৫টি থ্রীপিচ, ১০টি ওয়ানপিস, ৫টি প্যান্টপিস, ৩টি কটি, ৪টি শাল চাদর, ৩ জোড়া চামড়ার জুতা এবং ৯০টি কসমেটিক সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার ৪শ’ টাকা। একইদিন বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের আমবাগান থেকে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫শ’ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ১শ’ ৫০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল, গাঁজা এবং অন্যান্য মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)