চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসপি মাহবুবুর রহমান

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসপি মাহবুবুর রহমান ছবির ক্যাপশন:
পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানৃকত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও নবাগত পুলিশ সদস্যদের সংবর্ধনা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে এ সংবর্ধনা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সহকারি পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও নবাগত পুলিশ সদস্যরা। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বা জনগণকে হয়রানি করলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ওই পুলিশ সদস্যের পোশাক খুলে নেয়া হবে। সত্যিকারের জনবান্ধব পুলিশিং বলতে যা বোঝায়, আমরা চুয়াডাঙ্গায় তা বাস্তবায়ন করতে চাই।’ তিনটি বিষয়ে তিনি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করার কথা বলেন। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও নবাগত ৬০জন কনস্টেবলক ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)