ছবির ক্যাপশন:
৬ দোকানিকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ খাড়াগোদা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ দোকানিকে ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ জরিমানা আদায় করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ খাড়াগোদা বাজারে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে ৬ দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ দ্রব্য, নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়। এ সময় তাজমুল হোটেল এন্ড রেস্টুরেন্টে ২ হাজার টাকা, জাহানারা মেডিকেল হলে ২ হাজার টাকা, শামীম মুদিখানা দোকানে ৩ হাজার টাকা, দেলোয়ার ষ্টোরে ১৫শ’ টাকা, সেন ট্রেডার্সের মালিক সুবল সেনকে ৬ হাজার টাকা, সরোজগঞ্জের বকুল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও খাড়াগোদা বাজারের জাহানারা মেডিকেল হলের মেয়াদউত্তীর্ণ ওষুধ সকলের সামনে পুড়িয়ে দেয়া হয়। সাথে তাদেরকে পরবর্তীতে এরুপ মেয়াদোত্তীর্ন দ্রব্যাদি ও নোরা পরিবেশের কুফল সম্পর্কে অবহিত করে সতর্ক করে দেয়া হয়।
