মেহেরপুরে ৪দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
মেহেরপুরে ৪দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আয়কর বিভাগের আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ৪দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সড়ে ১১টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল কবুতর উড়িয়ে ও ফিতা কেটে ৪দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন করেন। উপ-কর কমিশনার (খুলনা অঞ্চল) হাসানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, জেলা শিল্প ও বনিক সমিতির সহ-সভাপতি আশকার আলী, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, এ্যাড. ইব্রাহীম শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়কর বিভাগের সার্কেল-১ সহকারী কর কমিশনার উৎপল বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)