জীবননগর কাশিপুরে বিভিন্ন এনজিও থেকে ঋণগ্রহন

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
জীবননগর কাশিপুরে বিভিন্ন এনজিও থেকে ঋণগ্রহন ছবির ক্যাপশন:
পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা! জীবননগর অফিস: জীবননগরে ঋণের বোঝা মাথায় নিয়ে গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের এক গৃহবধূ এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে এ আত্মহত্যা করে। এলাকাবাসী জানায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের বাজারপাড়ার আব্দুল হালিম বুদোর স্ত্রী শরিফা খাতুন (৫২) এলাকার বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের ঋণ গ্রহণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় বেশ কিছু এনজিও কর্মি ওই গৃহবধুর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শরিফা খাতুন বিষপানে আত্মহত্যা করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, এনজিও’র ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধু শরিফা খাতুন বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)