জীবননগর সীমান্তে ২০ লাখ টাকা উদ্ধার!

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
জীবননগর সীমান্তে ২০ লাখ টাকা উদ্ধার! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে ২০ লাখ টাকা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এ টাকা উদ্ধার করে। বিজিবি জানায়, সীমান্তের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার বন্দে আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্তের ৬৫নং মেইন পিলার এবং ৪নং সাব পিলারের কাছে টহল দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ৩ চোরাচালানি বিজিবি সদস্যদেরকে দেখে ২টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া প্যাকেট থেকে ২০ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। ঝিনাইদাহ্-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. তাজুল ইসলাম টাকা উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)