অনেক চড়ায় উৎরায় পেরিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের প্রথম জন্মবার্ষিকী আজস্বল্প পরিসরে কেক কেটে পত্রিকার জন্মদিন পালিত : শুভেচ্ছায় সিক্ত পত্রিকা পরিবার

আপলোড তারিখঃ 2016-11-23 ইং
অনেক চড়ায় উৎরায় পেরিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের প্রথম জন্মবার্ষিকী আজস্বল্প পরিসরে কেক কেটে পত্রিকার জন্মদিন পালিত : শুভেচ্ছায় সিক্ত পত্রিকা পরিবার ছবির ক্যাপশন:

`20161123_000020`নিজস্ব প্রতিবেদক: অনেক চড়ায় উৎরায় পেরিয়ে দৈনিক সময়ের সমীকরণ এর আজ প্রথম জন্মবার্ষিকী। বিশ্ব ইজতেমার প্রতি সম্মান জানিয়ে ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আনুষ্ঠানিকতা স্থগিত রেখে সময়সূচী পরিবর্তন করা হয়েছে। তবে গতরাত ঠিক ১২টা ১মিনিটে স্বল্প পরিসরে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। পত্রিকার সম্পাদক-প্রকাশক মোঃ শরীফুজ্জামান ব্যবসায়িক কাজে দেশের বাইরে থাকায় প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল, ব্যবস্থাপনা সম্পাদক আমানউল্লাহ আমান, ছড়াকার সাংবাদিক এমএ মামুন, শহর প্রতিবেদক আফজালুল হক, শহর প্রতিনিধি আনিছ বিশ্বাস, সার্কুলেশন বিভাগের উপদেষ্টা`20161123_000204` সেলিম হাবিব, সার্কুলেশন ম্যানেজার আলমগীর হাসান, পত্রিকা পরিবারের সদস্য সুমন পারভেজ, পলাশ কুমার সাহা, অফিস স্টাফ বজলুল আলম জীবন, কম্পিউটার টেকনিশিয়ান রাহুল রাজকে সাথে নিয়ে কেক কাটেন। তবে আমাদের কেক কাটা অনুষ্ঠানে এক বিশেষ অতিথি অনুপস্থিত থাকলেও অতিথি’র পক্ষে তার ছোট্ট মেয়ে আনিকা নাওয়ার প্রেরণা আমাদের সাথে কেক কাটে। এর আগে দৈনিক সময়ের সমীকরণের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রধান `20161123_000327`পৃষ্ঠপোষক সিঙ্গাপুর প্রবাসী হাজি সাহিদুজ্জামান টরিক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপু, সহকারী সিনিয়র পুলিশ সুপার ছূফী উল্লাহ, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাজুসের সাধারণ সম্পাদক বাবু দীলিপ কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনূল হাসানসহ চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও দৈনিক সময়ের সমীকরণে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সাংবাদিক, বিক্রয় প্রতিনিধিরা জন্মদিনের শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)