চুয়াডাঙ্গার পৃথকস্থানে গাছ থেকে পড়ে শিশুসহ আহত ২

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে গাছ থেকে পড়ে শিশুসহ আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক স্থানে গাছ থেকে পড়ে শিশুসহ দুইজন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামের মহিউদ্দীনের ছেলে সাকিব (১৩) ও আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারখাদা গ্রামের মন্ডলপাড়ার সামসের ম-লের ছেলে শরিফ ম-ল (৩৫)। জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি বাগানে খেলা করছিল সাকিব। এ সময় সাকিব একটি মেহুগুনি গাছে উঠলে পা পিছলে নিচে পড়ে যায়। এ ঘটনায় তার বা পা ভেঙ্গে যায়। এ সময় পরিবারের সদস্যা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, বাড়ির পাশে নিজের মেহগুনি বাগানের একটি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবসত গাছ থেকে মাটিতে পড়ে যায় শরিফ ম-ল। মাটিতে পড়ে গেলে মাজায় ও হাতে গুরুত্বর আঘাত লাগে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)